পাসপোর্ট ছাড়াই Visa/Mastercard ভার্চুয়াল কার্ড: NID দিয়ে একাউন্ট

অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে ফেসবুক বুস্টিং কিংবা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন—বর্তমানে আমাদের দৈনন্দিন অনেক কাজের জন্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট বা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। আগে এই কার্ডগুলো পেতে হলে পাসপোর্টের বাধ্যবাধকতা ছিল, যা অনেকের কাছেই একটা বড় বাধা। কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন চিত্রটা অনেকটাই বদলেছে।

বর্তমানে বেশ কিছু গ্লোবাল প্ল্যাটফর্ম বা ফিনটেক অ্যাপ রয়েছে, যেখানে আপনি পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র আপনার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে একটি ভার্চুয়াল ভিসা বা মাস্টারকার্ড তৈরি করে নিতে পারেন। এই কার্ডগুলো দিয়ে আপনি আন্তর্জাতিক প্রায় সব ধরনের পেমেন্ট গেটওয়েতে লেনদেন করতে পারবেন।

তবে প্রতিটি কার্ডের সুবিধা, এক্টিভেশন ফি এবং ট্রানজেকশন চার্জ আলাদা। তাই আপনার জন্য কোনটি সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকর হবে, সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্যই আজকের এই বিস্তারিত আলোচনা। এই পোস্টে আমরা বর্তমান সময়ের জনপ্রিয় ৭টি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলব: RedotPay, Fasset, BitMart, Rizon, MyPal, Tevau, Aviki

নিচে প্রতিটি প্ল্যাটফর্মের ফি এবং ফিচারের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো যাতে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী সেরাটি বেছে নিতে পারেন।

১. RedotPay (রিডটপে)

বর্তমানে আন্তর্জাতিক পেমেন্টের জন্য রেডটপে (RedotPay) অন্যতম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এটি একটি লাইসেন্সপ্রাপ্ত গ্লোবাল ফিনটেক কোম্পানি, যা আপনাকে একই সাথে ভার্চুয়াল এবং ফিজিক্যাল কার্ডের সুবিধা দেয়।

কেন RedotPay বেছে নেবেন?

  • অ্যাপল ও গুগল পে সাপোর্ট: এই কার্ডটি খুব সহজেই Apple Pay এবং Google Wallet-এ যুক্ত করা যায়, যা দিয়ে কন্টাক্টলেস পেমেন্ট করা সম্ভব।
  • বিকাশে রেমিটেন্স সুবিধা: রেডটপে-এর সবচেয়ে ইউনিক ফিচার হলো এর মাধ্যমে ওয়ালেটের ডলার সরাসরি বিকাশে রেমিটেন্স হিসেবে আনা যায়। এতে সরকারি আড়াই শতাংশ (২.৫%) প্রণোদনাও পাওয়া সম্ভব।
  • ক্রিপ্টো ডিপোজিট: বাইনান্স বা অন্য যেকোনো ওয়ালেট থেকে USDT, USDC বা বিনবি (BNB) এর মাধ্যমে খুব সহজে ডলার লোড করা যায়।
  • এটিএম উইথড্র: এদের ফিজিক্যাল কার্ড ব্যবহার করে দেশের যেকোনো ব্যাংকের (যেমন: সিটি ব্যাংক) এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায়।

একাউন্ট খোলার প্রক্রিয়া: রেডটপে একাউন্ট খোলা এবং ভেরিফাই করা খুবই সহজ।
১. রেজিস্ট্রেশন: আপনার জিমেইল ব্যবহার করে একাউন্ট সাইন-আপ করুন।
২. NID ভেরিফিকেশন: অ্যাপের পার্সোনাল ইনফরমেশন সেকশনে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিন। এরপর এনআইডি কার্ডের সামনের ও পেছনের দিকের ছবি এবং নিজের একটি লাইভ সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করুন।
৩. অনুমোদন: সাধারণত ভেরিফিকেশন সাবমিট করার ১ থেকে ৫ মিনিটের মধ্যেই একাউন্টটি ‘Approved’ বা ভেরিফাইড হয়ে যায়।

ডলার লোড ও কার্ড এক্টিভেশন: কার্ড এক্টিভ করার জন্য প্রথমে আপনার ওয়ালেটে ডলার লোড বা ডিপোজিট করতে হবে। ‘Deposit’ অপশনে গিয়ে ‘On-chain’ সিলেক্ট করে বাইনান্স স্মার্ট চেইন (BSC) বা টিআরসি-২০ (TRC20) নেটওয়ার্ক ব্যবহার করে ডলার নিয়ে আসতে পারেন। রেডটপে-তে সর্বনিম্ন ১ ডলারও ডিপোজিট করা সম্ভব।

ডিপোজিট সম্পন্ন হলে ‘Card’ অপশনে গিয়ে আপনার পছন্দমতো ভার্চুয়াল কার্ডটি এক্টিভ করে নিন। এক্টিভ করার সাথে সাথেই কার্ডের নম্বর, সিভিভি (CVV) এবং মেয়াদের তারিখ দেখতে পাবেন, যা দিয়ে সাথে সাথেই অনলাইন শপিং শুরু করা যাবে।

লেনদেনের খরচ: রেডটপে-তে ট্রানজেকশন রেট সাধারণত বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। তবে কার্ড দিয়ে পেমেন্ট করার সময় ১.১৫% পর্যন্ত ট্রানজেকশন ফি কাটতে পারে। বিকাশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও নামমাত্র ফি কাটে, যা সরকারি প্রণোদনার মাধ্যমে অনেকটাই পুষিয়ে যায়।

২. Fasset (ফ্যাসেট)

আপনি যদি ফ্রিল্যান্সিং বা অনলাইন বিজনেসের জন্য একটি দীর্ঘমেয়াদী এবং নিরাপদ পেমেন্ট গেটওয়ে খুঁজে থাকেন, তবে Fasset আপনার জন্য একটি চমৎকার সমাধান হতে পারে। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক একটি গ্লোবাল ডিজিটাল ব্যাংক, যা বিশ্বের প্রায় ১২৫টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

কেন Fasset বেছে নেবেন?

  • শরীয়াহ কমপ্লায়েন্ট: ফ্যাসেট একটি ইন্টারেস্ট-ফ্রি ডিজিটাল ব্যাংক, যা শরীয়াহ নীতি মেনে পরিচালিত হয়।
  • ক্রস-বর্ডার পেমেন্ট: ফাইবার (Fiverr) বা আপওয়ার্ক (Upwork)-এর মতো ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস থেকে পেমেন্ট রিসিভ করার জন্য এটি বেশ কার্যকর।
  • গ্লোবাল স্টক ইনভেস্টমেন্ট: এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশ থেকেই ফেসবুক, গুগল কিংবা এনভিডিয়ার মতো বড় বড় কোম্পানির স্টক মার্কেটে ইনভেস্ট করার সুবিধা রয়েছে।
  • Apple ও Google Pay সাপোর্ট: রেডটপে-এর মতো ফ্যাসেট কার্ডটিও সহজেই Apple Pay এবং Google Pay-তে যুক্ত করে অ্যামাজন বা আলি-এক্সপ্রেস থেকে কেনাকাটা করা যায়।
  • সরাসরি বিকাশ/নগদ ডিপোজিট: ফ্যাসেট-এর নিজস্ব পিটুপি (P2P) সিস্টেম ব্যবহার করে সরাসরি বিকাশ, নগদ বা রকেট থেকে ক্যাশ আউট করে ডলার লোড করা যায়।

একাউন্ট খোলার প্রক্রিয়া:
১. সাইন-আপ: প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনার জিমেইল ও ফোন নম্বর দিয়ে সাইন-আপ করুন।
২. তথ্য প্রদান: আপনার লিগ্যাল নেম (এনআইডি অনুযায়ী) এবং জন্ম তারিখ দিয়ে প্রাথমিক ধাপ শেষ করুন।
৩. KYC ভেরিফিকেশন: ‘Card’ সেকশনে গিয়ে আপনার এনআইডি কার্ডের ছবি এবং প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সাবমিট করুন। ভেরিফিকেশনের জন্য আপনার পেশা (যেমন: স্টুডেন্ট বা এমপ্লয়েড) এবং কেন অ্যাপটি ব্যবহার করবেন তা জানতে চাওয়া হতে পারে।
৪. অ্যাড্রেস ভেরিফিকেশন: এখানে আপনার বাসার ইউটিলিটি বিলের কপি অথবা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হতে পারে। এটি সম্পন্ন হতে সাধারণত ২-৩ দিন সময় নিতে পারে।

ডলার লোড ও কার্ড এক্টিভেশন: ফ্যাসেট-এ কার্ড এক্টিভ করার আগে আপনার ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে।

  • ডিপোজিট: ‘P2P’ অপশনে গিয়ে আপনার প্রয়োজনীয় অ্যামাউন্ট (যেমন: ১৩০০ টাকা বা তার বেশি) লিখে অর্ডার প্লেস করুন। এরপর সেলারের দেওয়া বিকাশ বা নগদ নম্বরে টাকা পাঠিয়ে স্ক্রিনশট আপলোড করলে আপনার ওয়ালেটে ডলার জমা হবে।
  • কার্ড ক্রয়: আপনার ওয়ালেটে ডলার জমা হলে ‘Card’ সেকশনে গিয়ে আপনার ঠিকানা নিশ্চিত করুন। ফ্যাসেট কার্ডের একটি নির্দিষ্ট এক্টিভেশন ফি রয়েছে, যা প্রদান করার সাথে সাথেই আপনার ভার্চুয়াল কার্ডটি এক্টিভ হয়ে যাবে।

লেনদেনের খরচ: ফ্যাসেট তাদের কার্ডে অত্যন্ত প্রতিযোগিতামূলক রেট প্রদান করে। বিশেষ করে যারা নিয়মিত গুগল বা ফেসবুকে অ্যাড দেন কিংবা গ্লোবাল শপিং করেন, তাদের জন্য এটি সাশ্রয়ী কারণ এতে ডিক্লাইন ফি বা হিডেন চার্জ অন্যান্য অনেক কার্ডের তুলনায় কম।

৩. Rizon (রাইজন) – ছোট বড় সব পেমেন্টের সহজ সমাধান

আপনি যদি এমন একটি কার্ড খুঁজেন যা দিয়ে খুব ছোট অ্যামাউন্ট থেকে শুরু করে বড় সব ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যাবে, তবে Rizon আপনার জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে। এটি বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইউজার এবং গেমারদের কাছে জনপ্রিয় কারণ এটি দিয়ে ফেসবুক স্টার (Facebook Star), টিকটক কয়েন (TikTok Coin) বা টেলিগ্রাম প্রিমিয়াম কেনার মতো কাজগুলো খুব স্মুথলি করা যায়।

কেন Rizon বেছে নেবেন?

  • গুগল ওয়ালেট সাপোর্ট: এই কার্ডটি গুগল ওয়ালেটে এড করে সরাসরি এনএফসি (NFC) পেমেন্ট বা ওয়ান-ট্যাপ বাই (One-tap buy) সুবিধা পাওয়া যায়।
  • ইনস্ট্যান্ট ট্রানজেকশন: পেমেন্ট করার সাথে সাথেই ওয়ালেট থেকে ডলার কেটে নেয় এবং ট্রানজেকশন হিস্ট্রি আপডেট হয়ে যায়, যা হিসাব রাখা সহজ করে।
  • ক্যাশব্যাক সুবিধা: যারা প্রচুর লেনদেন করেন, তাদের জন্য রাইজন চমৎকার ক্যাশব্যাক অফার দেয়। এদের বিভিন্ন প্ল্যান (যেমন- গোল্ড বা এক্সক্লুসিভ) সাবস্ক্রাইব করলে প্রতি ট্রানজেকশনে ১% থেকে ২.৫% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া সম্ভব।
  • ইউজার-টু-ইউজার ট্রান্সফার: রাইজন অ্যাপের এক ইউজার থেকে অন্য ইউজারের কাছে মুহূর্তেই ডলার পাঠানো যায়। ফলে আপনার যদি বাইনান্স না থাকে, তবে অন্য কারো কাছ থেকে রাইজন ব্যালেন্স নিয়ে কার্ড ব্যবহার করতে পারেন।

একাউন্ট খোলার প্রক্রিয়া:
১. রেজিস্ট্রেশন: প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনার জিমেইল দিয়ে একাউন্ট তৈরি করুন। জিমেইলে আসা ওটিপি (OTP) দিয়ে ভেরিফাই করলেই প্রাথমিক একাউন্ট হয়ে যাবে।
২. KYC ভেরিফিকেশন: এনআইডি (NID) কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ এবং ঠিকানা দিন। এরপর এনআইডি কার্ডের সামনের ও পেছনের ছবি এবং নিজের একটি স্পষ্ট ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন। সাধারণত ৫-১০ মিনিটের মধ্যেই একাউন্ট ভেরিফাইড হয়ে যায়।

কার্ড এক্টিভেশন ও ডলার লোড:

  • কার্ড ক্রয়: অ্যাপের ‘Get Card’ অপশনে গিয়ে ভার্চুয়াল ভিসা কার্ড সিলেক্ট করুন। এই কার্ডের জন্য একটি নির্দিষ্ট ওয়ান-টাইম এক্টিভেশন ফি দিতে হয়। কার্ডটির বিশেষত্ব হলো এতে কোনো মাসিক বা বাৎসরিক মেইনটেন্যান্স চার্জ নেই।
  • ডিপোজিট: ‘Add Fund’ অপশনে গিয়ে ক্রিপ্টোকারেন্সি (যেমন- USDT) বা সরাসরি অন্য কোনো ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ডলার লোড করা যায়। এক্ষেত্রে বাইনান্স ব্যবহারকারীদের জন্য ‘Optimism’ নেটওয়ার্ক ব্যবহার করা সাশ্রয়ী কারণ এতে ফি অনেক কম কাটে।

ব্যবহরের নিয়ম: কার্ড এক্টিভ হওয়ার পর ‘Card Details’ অপশনে গেলে আপনি কার্ড নম্বর, মেয়াদ (Expiry Date) এবং সিভিভি (CVV) দেখতে পাবেন। এই তথ্যগুলো ব্যবহার করে ফেসবুক, গুগল প্লে বা যেকোনো অনলাইন শপিং সাইটে পেমেন্ট করা যাবে।

৪. BitMart (বিটমার্ট) – ক্রিপ্টো এক্সচেঞ্জ ও ভার্চুয়াল কার্ডের সমন্বয়

বিটমার্ট মূলত বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। তবে এর বিশেষত্ব হলো, তারা ব্যবহারকারীদের জন্য ভার্চুয়াল ভিসা কার্ডের সুবিধা দেয়, যা সরাসরি তাদের ওয়ালেটের সাথে যুক্ত থাকে। যারা ক্রিপ্টোকারেন্সি এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট—উভয় ক্ষেত্রেই আগ্রহী, তাদের জন্য এটি একটি ওয়ান-স্টপ সল্যুশন।

কেন BitMart বেছে নেবেন?

  • সহজ P2P সুবিধা: বিটমার্টে সরাসরি বিকাশ বা নগদের মাধ্যমে P2P (Peer-to-Peer) ট্রেডিং করে ডলার কেনা এবং বেচা যায়। ফলে থার্ড পার্টি কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই আপনি আপনার ওয়ালেটে ডলার লোড করতে পারেন।
  • নিরাপদ ও বিশ্বস্ত: প্লে-স্টোরে ১ মিলিয়ন প্লাস ডাউনলোড এবং ৪.০ স্টার রেটিং থাকায় এটি একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।
  • গুগল ওয়ালেট সাপোর্ট: এদের ভার্চুয়াল কার্ডটি গুগল ওয়ালেটে যুক্ত করা সম্ভব, যার মাধ্যমে আপনি বিভিন্ন মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন।
  • রেফারেল বোনাস: অনেক সময় এদের বিশেষ অফারে রেফারেল কোড ব্যবহার করে জয়েন করলে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এবং বোনাস সুবিধা পাওয়া যায়।

একাউন্ট খোলার প্রক্রিয়া:
১. সাইন-আপ: প্লে-স্টোর থেকে অফিসিয়াল বিটমার্ট অ্যাপটি ইনস্টল করুন। আপনি আপনার ইমেইল অথবা মোবাইল নম্বর ব্যবহার করে সাইন-আপ করতে পারেন। খেয়াল রাখবেন, পাসওয়ার্ড যেন অবশ্যই স্ট্রং হয় (বড় ও ছোট হাতের অক্ষর এবং সংখ্যা মিলিয়ে)।
২. পাজেল ভেরিফিকেশন: সিকিউরিটির জন্য একটি পাজেল মেলানোর অপশন আসবে, যা সঠিকভাবে সম্পন্ন করলে আপনার ইমেইল বা মোবাইলে একটি কোড যাবে। কোডটি বসিয়ে লগইন করুন।
৩. KYC ভেরিফিকেশন: একাউন্ট খোলার পর প্রোফাইল আইকনে গিয়ে ‘Verify Now’ বাটনে ক্লিক করুন।

  • প্রথমে আপনার দেশ (Bangladesh) সিলেক্ট করুন।
  • এনআইডি (NID) কার্ডের সামনের এবং পেছনের দিকের স্পষ্ট ছবি তুলুন।
  • সবশেষে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন। ক্যামেরার সামনে এসে স্থিরভাবে দাঁড়ালে এটি অটোমেটিক আপনার ফেস ডিটেক্ট করে নেবে। সব তথ্য ঠিক থাকলে খুব দ্রুতই একাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে।

কার্ড অ্যাক্টিভেশন ও সিকিউরিটি: বিটমার্ট কার্ড ব্যবহার করার আগে আপনার একাউন্টের সিকিউরিটি আরও জোরদার করার জন্য ‘Google Authenticator’ এবং মোবাইল/ইমেইল উভয়ই যুক্ত করে রাখা ভালো। একাউন্ট ভেরিফাইড হয়ে গেলে আপনি তাদের কার্ড সেকশন থেকে ভার্চুয়াল কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

আপনার ওয়ালেটে থাকা ডলার সরাসরি কার্ডের মাধ্যমে খরচ করা যায়। এটি ব্যবহারের বড় সুবিধা হলো, আপনি যখন খুশি ডলার কিনে লোড করতে পারছেন আবার প্রয়োজন না হলে পিপিএ-এর মাধ্যমে তা ক্যাশ করে বিকাশে নিয়ে আসতে পারছেন।

৫. Avici (এভিকি) – জিরো ট্রানজেকশন ফি ও মাল্টিপল কার্ড সুবিধা

আপনি যদি এমন একটি কার্ডের খোঁজ করেন যাতে কোনো অতিরিক্ত ট্রানজেকশন ফি নেই, তবে Aviki হতে পারে আপনার প্রথম পছন্দ। এটি বর্তমানে ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটারদের কাছে অত্যন্ত জনপ্রিয়, কারণ এই কার্ড ব্যবহার করে ফেসবুক বা ইউটিউব বুস্টিং এবং আন্তর্জাতিক কেনাকাটায় ০% ট্রানজেকশন ফি সুবিধা পাওয়া যায়।

কেন Avici বেছে নেবেন?

  • ০% ট্রানজেকশন ফি: এই কার্ডের সবচেয়ে বড় সুবিধা হলো ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে কোনো অতিরিক্ত ফি কাটে না। আপনি যা পেমেন্ট করবেন, ঠিক সেই পরিমাণ ডলারই ওয়ালেট থেকে কাটবে।
  • মাল্টিপল ভার্চুয়াল কার্ড: আপনার প্রয়োজনে আপনি একাধিক ভার্চুয়াল কার্ড তৈরি করতে পারেন এবং প্রতিটি কার্ড আলাদাভাবে ম্যানেজ (ডিলিট বা ফ্রিজ) করার সুবিধাও রয়েছে।
  • ফিজিক্যাল কার্ড সুবিধা: ভার্চুয়াল কার্ডের পাশাপাশি এদের ফিজিক্যাল কার্ডও রয়েছে যা এনএফসি (NFC) সাপোর্টেড। এটি দিয়ে বাংলাদেশের সুপারশপগুলোতে পেমেন্ট করা যায় এবং ইন্টারন্যাশনাল এটিএম বুথ থেকে টাকাও তোলা যায়।
  • সহজ ব্যালেন্স ট্রান্সফার: ওয়ালেট থেকে কার্ডে এবং কার্ড থেকে পুনরায় ওয়ালেটে যেকোনো পরিমাণ ডলার (সর্বনিম্ন ১ ডলার) তাৎক্ষণিক ট্রান্সফার করা যায়।

একাউন্ট খোলার প্রক্রিয়া:
১. রেজিস্ট্রেশন: গুগল প্লে-স্টোর থেকে ‘Avici’ অ্যাপটি ডাউনলোড করে আপনার গুগল আইডি (Gmail) দিয়ে লগইন করুন।
২. তথ্য প্রদান: আপনার পেশা, বাৎসরিক আয় এবং সম্ভাব্য খরচের তথ্য প্রদান করে প্রাথমিক ধাপ সম্পন্ন করুন।
৩. KYC ও ফেস ভেরিফিকেশন: এনআইডি (NID) কার্ড অনুযায়ী আপনার নাম, ঠিকানা এবং জন্ম তারিখ দিন। এরপর ক্যামেরার সামনে ডানে-বামে এবং উপরে-নিচে তাকিয়ে আপনার ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন। সব তথ্য সঠিক থাকলে দ্রুতই আপনার প্রোফাইলে ‘Blue Tick’ বা ভেরিফাইড স্ট্যাটাস চলে আসবে।

কার্ড অ্যাক্টিভেশন ও ডলার লোড:

  • ডিপোজিট: আপনি বাইনান্স বা অন্য কোনো এক্সচেঞ্জার থেকে ক্রিপ্টোকারেন্সির (যেমন- USDT বা SOL) মাধ্যমে আপনার এভিকি ওয়ালেটে ডলার লোড করতে পারেন।
  • কার্ড ক্রয়: ওয়ালেটে ডলার জমা হওয়ার পর ‘Card’ সেকশনে গিয়ে আপনার পছন্দমতো ‘Visa Platinum’ বা ‘Visa Signature’ ভার্চুয়াল কার্ডটি এক্টিভ করে নিতে পারেন। কার্ড এক্টিভেশনের জন্য একটি নির্দিষ্ট ওয়ান-টাইম ফি দিতে হয়।
  • ব্যালেন্স সোয়াপ: ওয়ালেটে ডলার আসার পর ‘Swap’ অপশনে গিয়ে সেই ডলার কার্ডে মুভ করলেই আপনার কার্ডটি পেমেন্টের জন্য প্রস্তুত হয়ে যাবে।

ব্যবহারের সুবিধা: এই কার্ডটি দিয়ে আলি-এক্সপ্রেস, অ্যামাজন, ফেসবুক স্টার কেনা কিংবা ভিডিও বুস্টিং-এর মতো কাজগুলো কোনো ঝামেলা ছাড়াই করা যায়। এছাড়া এটি অ্যাপল পে এবং গুগল পে সাপোর্ট করায় পেমেন্ট এক্সপেরিয়েন্স হয় অত্যন্ত আধুনিক ও নিরাপদ।

৬. Tevau (তেব) – সম্পূর্ণ ফ্রিতে ভার্চুয়াল কার্ডের দারুণ সুযোগ

বর্তমানে যারা একদম জিরো খরচে একটি আন্তর্জাতিক ভার্চুয়াল কার্ড খুঁজছেন, তাদের জন্য Tevau একটি চমৎকার প্ল্যাটফর্ম। বিশেষ করে নির্দিষ্ট প্রোমো কোড বা ইনভাইটেশন কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে বর্তমানে কোনো কার্ড এক্টিভেশন ফি ছাড়াই এই কার্ডটি নেওয়া যাচ্ছে। এটি ফেসবুক, ইউটিউব বা টিকটক অ্যাডস এবং যেকোনো গ্লোবাল সাবস্ক্রিপশন কেনার জন্য উপযুক্ত।

কেন Tevau বেছে নেবেন?

  • ফ্রি ভার্চুয়াল কার্ড: বর্তমানে এদের একটি অফার চলছে যেখানে কোনো ডলার খরচ না করেই ভার্চুয়াল কার্ড পাওয়া যায়। (ভবিষ্যতে এই ফি ১০-২০ ডলার পর্যন্ত হতে পারে)।
  • বাইনান্স পে (Binance Pay) সাপোর্ট: আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট থাকে, তবে কোনো নেটওয়ার্ক ফি ছাড়াই সরাসরি তেব ওয়ালেটে ডলার লোড করতে পারবেন।
  • ৫% পর্যন্ত ডিসকাউন্ট: এদের ফিজিক্যাল প্লাস্টিক কার্ড নেওয়ার ক্ষেত্রে প্রোমো কোড ব্যবহার করলে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুবিধা থাকে।
  • সিকিউর ট্রানজেকশন: প্রতিবার কার্ডের ডিটেইলস দেখতে বা পেমেন্ট করতে ৬ ডিজিটের সিকিউরিটি পিন ব্যবহার করতে হয়, যা বিকাশের পিনের মতো কাজ করে এবং আপনার ফান্ড নিরাপদ রাখে।

একাউন্ট খোলার প্রক্রিয়া:
১. রেজিস্ট্রেশন: তেব-এর ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনার ইমেইল এড্রেস দিয়ে সাইন-আপ করুন। ইমেইলে আসা ওটিপি (OTP) কোডটি বসিয়ে দিন।
২. ইনভাইটেশন কোড: অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া ইনভাইটেশন কোডটি অবশ্যই ব্যবহার করবেন। এটি ব্যবহার করলেই আপনি ফ্রিতে কার্ড এক্টিভ করার সুবিধা এবং বোনাস পাবেন।
৩. সিকিউরিটি পিন সেটআপ: লগইন করার পর লেনদেনের নিরাপত্তার জন্য একটি ৬ ডিজিটের গোপন পিন সেট করে নিন।
৪. KYC ভেরিফিকেশন: এনআইডি (NID) কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আপনার নাম ও ঠিকানা দিন। এরপর এনআইডির ছবি এবং ফেস ভেরিফিকেশন (ক্যামেরার সামনে মুখমণ্ডল আনা) সম্পন্ন করলে কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়ে যাবে।

কার্ড অ্যাক্টিভেশন ও ডিপোজিট:

  • কার্ড ক্রয়: অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পর ‘Card’ সেকশনে গিয়ে ‘Apply for Virtual Card’-এ ক্লিক করুন। এখানে ‘০ ডলার’ ফি দেখাবে। আপনার নাম ও বিলিং এড্রেস (বাংলাদেশ) সেট করে ‘Pay’ বাটনে ক্লিক করলেই কার্ডটি এক্টিভেট হয়ে যাবে।
  • ডলার লোড: আপনি বাইনান্স থেকে ‘On-chain’ (BNB Smart Chain) অথবা সরাসরি ‘Binance Pay’ এর মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারেন। বাইনান্স পে ব্যবহার করলে কোনো অতিরিক্ত ফি ছাড়াই ব্যালেন্স দ্রুত জমা হয়।
  • টপ-আপ: ওয়ালেটে ডলার আসার পর ‘Top-up’ অপশনে গিয়ে সেই ডলার কার্ডে নিয়ে নিন। ব্যালেন্স কার্ডে আসার পর আপনি কার্ড নম্বর, মেয়াদ এবং সিভিভি (CVV) কোড দেখতে পাবেন।

ব্যবহারের সুবিধা: তেব কার্ডটি ইন্টারন্যাশনাল ভিসা/মাস্টারকার্ড নেটওয়ার্ক সাপোর্ট করে। তাই এটি দিয়ে আপনি অনায়াসেই আলিবাবা, আলি-এক্সপ্রেস বা দারাজের মতো প্ল্যাটফর্মে কেনাকাটা করতে পারবেন। এছাড়া গুগল অ্যাডস বা ফেসবুক মার্কেটিংয়ের জন্য এটি বেশ কার্যকরী একটি কার্ড।

৭. MyPal (মাইপাল) – সহজ রেজিস্ট্রেশন ও ইনস্ট্যান্ট পেমেন্ট সুবিধা

পাসপোর্ট ছাড়া ডুয়াল কারেন্সি কার্ডের জগতে MyPal বর্তমানে একটি বিশ্বস্ত নাম। বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা যাদের ছোটখাটো ইন্টারন্যাশনাল পেমেন্ট (যেমন- টিকটক কয়েন কেনা বা ইউটিউব প্রিমিয়াম) প্রয়োজন, তাদের জন্য এই কার্ডটি অত্যন্ত কার্যকর। রেফারেল লিংকের মাধ্যমে জয়েন করলে অনেক সময় এক্টিভেশন ফিতে বিশেষ ছাড় পাওয়া যায়।

কেন MyPal বেছে নেবেন?

  • দ্রুত কেওয়াইসি (KYC): শুধুমাত্র এনআইডি কার্ডের তথ্য এবং একটি লাইভ সেলফি ভেরিফিকেশনের মাধ্যমেই অ্যাকাউন্টটি সচল করা যায়।
  • টিকটক ও ফেসবুক ফ্রেন্ডলি: এই কার্ডটি টিকটক অ্যাডস ম্যানেজার এবং ফেসবুক বুস্টিংয়ের জন্য খুব স্মুথলি কাজ করে। সরাসরি টিকটক স্টুডিও থেকে কয়েন রিচার্জ করার ক্ষেত্রেও এটি জনপ্রিয়।
  • সহজ এক্সচেঞ্জ সুবিধা: ওয়ালেটে ইউএসডিটি (USDT) ডিপোজিট করার পর তা সরাসরি অ্যাপের ভেতর থেকেই ইউএসডিতে (USD) কনভার্ট করে কার্ডে লোড করা যায়।
  • গুগল প্লে সাপোর্ট: গুগল প্লে-স্টোরের বিভিন্ন অ্যাপ সাবস্ক্রিপশন বা ইন-অ্যাপ পারচেজ করার জন্য এই কার্ডটি ওয়ান-ট্যাপ পেমেন্ট সাপোর্ট করে।

একাউন্ট খোলার প্রক্রিয়া:
১. রেজিস্ট্রেশন: মাইপাল প্রো (MyPal Pro) অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন। আপনার ইমেইল দিয়ে সাইন-আপ করুন এবং ইমেইলে আসা কোড দিয়ে ভেরিফাই করুন।
২. লেভেল ১ ভেরিফিকেশন: অ্যাপের ‘Account’ সেকশনে গিয়ে এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম এবং আইডি নম্বর দিয়ে প্রাথমিক ভেরিফিকেশন শেষ করুন। এটি সাথে সাথেই ভেরিফাইড হয়ে যায়।
৩. লেভেল ২ (অ্যাডভান্সড) ভেরিফিকেশন: এরপর এনআইডি কার্ডের সামনের ও পেছনের ছবি আপলোড করুন এবং অ্যাপের নির্দেশ অনুযায়ী ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন। সাধারণত কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়ে যায়।

কার্ড অ্যাক্টিভেশন ও ডলার লোড:

  • কার্ড অ্যাপ্লাই: অ্যাকাউন্ট ভেরিফাইড হলে ‘Card’ অপশনে গিয়ে ‘Apply Card’-এ ক্লিক করুন। ইমেইল ভেরিফিকেশন শেষ করলে আপনার ভার্চুয়াল কার্ডটি তৈরি হয়ে যাবে।
  • ডিপোজিট ও এক্সচেঞ্জ: বাইনান্স বা ট্রাস্ট ওয়ালেট থেকে মিনিমাম ১০ ডলার (USDT – TRC20 বা BEP20) ডিপোজিট করুন। ডলার আসার পর ‘Exchange’ অপশনে গিয়ে USDT থেকে USD-তে কনভার্ট করে নিন।
  • অ্যাক্টিভেশন: কার্ডটি ব্যবহারের জন্য ‘Active’ বাটনে ক্লিক করে ব্যালেন্স কার্ডে ট্রান্সফার করুন। মনে রাখবেন, কার্ডটি পুরোপুরি সচল করতে এবং প্রথমবার পেমেন্ট শুরু করতে কার্ডে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স টপ-আপ থাকা জরুরি।

ব্যবহারের অভিজ্ঞতা: আপনার কার্ডের নম্বর, মেয়াদ এবং সিভিভি (CVV) কোড ব্যবহার করে টিকটক, ইউটিউব বা ফেসবুকের পেমেন্ট মেথডে কার্ডটি যুক্ত করে নিন। পেমেন্ট করার সাথে সাথেই অ্যাপ থেকে নোটিফিকেশন পাবেন এবং আপনার ট্রানজেকশন হিস্ট্রি দেখতে পারবেন।

⚠️ সতর্কতা ও পরামর্শ

১. কার্ড এক্টিভ করার আগে অবশ্যই নিজেরা একটু রিসার্চ করে নেবেন কারণ কোম্পানিগুলো যেকোনো সময় তাদের ফি পরিবর্তন করতে পারে।
২. যেহেতু এগুলো ভার্চুয়াল ওয়ালেট, তাই খুব বড় অংকের টাকা একবারে লোড না করে প্রয়োজন অনুযায়ী ডলার লোড করা নিরাপদ।
৩. অধিকাংশ কার্ডে ‘ডিকলাইন ট্রানজেকশন’ (ব্যালেন্স না থাকার কারণে পেমেন্ট ফেইল হওয়া) এর জন্য জরিমানা কাটে, তাই কার্ডে সবসময় পর্যাপ্ত ব্যালেন্স রাখুন।

উপসংহার: আপনার জন্য সেরা কার্ড কোনটি?

বর্তমান ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের যুগে একটি ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা এই সিরিজে মোট সাতটি ভিন্ন ভিন্ন কার্ড নিয়ে আলোচনা করেছি—যার প্রতিটিই নিজস্ব ফি-কাঠামো এবং ফিচারের দিক দিয়ে অনন্য।

  • আপনি যদি ০% ট্রানজেকশন ফি এবং একাধিক কার্ড ম্যানেজ করতে চান, তবে Aviki হতে পারে আপনার সেরা পছন্দ।
  • যারা সম্পূর্ণ ফ্রিতে কার্ড এক্টিভ করতে আগ্রহী, তাদের জন্য বর্তমানে Tevau দারুণ সুযোগ দিচ্ছে।
  • সহজ ইন্টারফেস এবং দ্রুত কেওয়াইসি (KYC) ভেরিফিকেশনের জন্য Rizon বা MyPal বেছে নিতে পারেন।
  • আর যারা ক্রিপ্টো লেনদেনের পাশাপাশি পেমেন্ট করতে চান, তাদের জন্য BitMart একটি শক্তিশালী সমাধান।

আপনার নির্দিষ্ট প্রয়োজন যেমন—ফেসবুক বুস্টিং, ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন, কিংবা আলি-এক্সপ্রেস থেকে কেনাকাটা—সবকিছুর জন্যই এই কার্ডগুলো পাসপোর্টের ঝামেলা ছাড়াই ব্যবহারের সুযোগ দিচ্ছে। আপনার ব্যবহারের ধরণ এবং সুযোগ-সুবিধা বিবেচনা করে আজই আপনার প্রয়োজনীয় কার্ডটি বেছে নিন এবং আপনার গ্লোবাল পেমেন্ট যাত্রা সহজ করুন।

Leave a Comment

Item added to cart.
0 items - 0৳ 
error: Content is protected !!